• হোম > জাতীয় > যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৮:৪১
  • ৫৮৬

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

র‍্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআইএ) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা নিবার্চনী সার্চ কমিটি নিয়ে আবোল তাবোল বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা শুধু সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন-রাত ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117120 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 03:53:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group