• হোম > আন্তর্জাতিক > ইইউ কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

ইইউ কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ০৯:০৯
  • ৫০৪

 ইইউ কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ইউক্রেন উত্তেজনার মধ্যেই তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে।

গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের তালিকা বর্ধিত করা হয়েছে। ইইউর নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে এই তালিকায় নতুন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেছে মস্কো।

রুশ নিষেধাজ্ঞায় রয়েছে- কয়েকটি বেসরকারি ইউরোপীয় সামরিক সংস্থা, গোয়েন্দা সংস্থার সদস্য, ইইউ আইনপ্রণেতা এবং যারা ব্যক্তিগতভাবে রাশিয়াবিরোধী নীতির জন্য দায়ী। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা বা তাদের নাম প্রকাশ করেনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117197 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 08:05:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group