• হোম > বাংলাদেশ > রোববারও অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

রোববারও অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ০৯:৫০
  • ৪৯১

 রোববারও অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

দেশের চারটি বিভাগ ও কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামীকাল রোববারও সেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবদুল হামিদ জানিয়েছেন, শুধুমাত্র রোববারই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। এ মাসে বৃষ্টিরও আভাস নেই। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও রাজারহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ কুতুবদিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117220 ,   Print Date & Time: Tuesday, 3 March 2026, 09:17:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group