• হোম > বিনোদন > জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে : বাপ্পারাজ

জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে : বাপ্পারাজ

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১১:২৮
  • ৪৮৯

 বাপ্পারাজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী সদস্যপদে নির্বাচন করে হেরে গেছেন বাপ্পারাজ। পরাজয়ের বিষয়ে একসময়ের জনপ্রিয় এ অভিনেতার বক্তব্য, ‌‘আমি তো মাঠে খেলিই নাই, হারলেই কী, জিতলেই কী। মাঠে নেমে যদি আমি খেলতাম, তবেই না হার-জিতের কথা ছিল।’

বাপ্পারাজ বলেন, ‘আমি তো নিজ থেকে ভোটেই দাঁড়াইনি। জায়েদ খান মনোনয়ন পত্র তুলে এনে একরকম জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনে আগ্রহ নেই। আমি কারও কাছে ভোটও চাইনি। এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই পেয়েছি।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117242 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:23:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group