• হোম > জাতীয় > ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬:১৯
  • ৫১৬

প্রতীকী ছবি

জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ রবিবার এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গতকাল এই নিয়োগ বিলে সদয় সম্মতি প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। সেই কমিশনের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117267 ,   Print Date & Time: Thursday, 25 June 2026, 04:27:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group