• হোম > জাতীয় > আইসোলেশন ১০ দিন, সনদ ছাড়াই ফেরা যাবে কাজে

আইসোলেশন ১০ দিন, সনদ ছাড়াই ফেরা যাবে কাজে

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৮:৪৮
  • ৬৬৫

 প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পর উপসর্গ না থাকলে করোনার নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে। গতকাল এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, যাদের করোনা পজিটিভ হয়েছে, তাঁদের ১০ দিনের জন্য আইসোলেশন করতে বলব। ১০ দিন পর জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গ চলে গেলে, তিনি আবার তাঁর কাজে ফিরে যাবেন। কাজে ফিরে যাওয়ার শর্ত হিসেবে আগে আরটিপিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, যারা বুস্টার ডোজের জন্য অপেক্ষা করছেন, যাদের খুদে বার্তা এসেছে বা আসবে, অথচ করোনায় আক্রান্ত হয়েছেন, তারা করোনায় সংক্রমিত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ গ্রহণ করবেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117295 ,   Print Date & Time: Friday, 10 July 2026, 11:09:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group