• হোম > খুলনা | নারী ও শিশু | বাংলাদেশ > পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৮:৪৯
  • ৬৮২

 প্রতীকী ছবি

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হতে হলো ১১ বছরের এক শিশুকে। রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর শেখ (৫০) নামের এক ব্যক্তিকে আসামি করে রাতেই মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিশুকে তার মা একই এলাকার জাহাঙ্গীর শেখের কাছে পাওনা টাকা আনার জন্য পাঠান। এসময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত জাহাঙ্গীর।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117297 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 01:48:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group