• হোম > ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে যুবলীগ নেতার দুই পায়ে ২ গুলি

রাজধানীতে যুবলীগ নেতার দুই পায়ে ২ গুলি

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৯:০৬
  • ৪৭৬

 প্রতীকী ছবি

রাজধানীতে শাকিল (৩০) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শাকিল খিলগাঁও থানার ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের প্রচার সম্পাদক।

রবিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে খিলগাঁওয়ের মিনারা মসজিদের পাশে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাই সাব্বির হোসেন জানান, চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার সময় ভাইয়ের দুই পায়ে দুইটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কারা গুলি করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও এলাকা থেকে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117311 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 08:27:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group