• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > কুমিল্লায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কুমিল্লায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৯:০৯
  • ৫৫০

 প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাড়িতে গলা কেটে রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মা ঘরে ঢুকে দেখতে পান পড়ে আছে ছেলের লাশ ।

নিহত রাফি ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। রবিবার (৩০ জানুয়ারী) রাত ১০ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রাফি পেশায় মোবাইল ফোন ও ফেক্সিলোডের ব্যবসায়ী। তিনি শনিবার তার মা সৈয়দা আক্তারের সাথে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে রাতে রাফি একা তার নিজের বাড়িতে চলে আসেন। রাতে একাই রাফি বাড়িতে ছিলেন।
ওসি আরও জানান, রবিবার রাত ৯ টার দিকে নিহত রাফির মা নিজেদের বাড়িতে ফিরে আসেন। তিনি এসে দেখতে পান ছেলের গলা কাটা মরদেহ পড়ে আছে। এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117313 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 11:16:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group