• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রায় শুনতে কক্সবাজারে সিনহার মা

রায় শুনতে কক্সবাজারে সিনহার মা

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৬:০৫
  • ৫৩১

মায়ের সঙ্গে মেজর সিনহা, সংগৃহীত ছবি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। আর ছেলের হত্যার রায় শুনতে সিনহার মা নাসিমা আক্তার গেছেন কক্সবাজার।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

তিনি বলেন, ‘আমার ভাই সিনহা হত্যা মামলায় রায় শুনতে সকালে মাকে নিয়ে আমরা উত্তরার বাসা থেকে রওনা হই। এখন আমরা কক্সবাজারে।’

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117375 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 01:31:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group