• হোম > জাতীয় > মাউশির ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ

মাউশির ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৬:০৭
  • ৪৫৭

অধ্যাপক নেহাল আহমেদ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক ১১ জানুয়ারি অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।

অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনর‍ত ছিলেন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117377 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 02:51:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group