• হোম > জাতীয় > করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ১৩৫০১ ও মৃত্যু ৩১

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ১৩৫০১ ও মৃত্যু ৩১

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৭:০৪
  • ৬৭৬

 ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117396 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 03:21:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group