• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > জেলের জালে ধরা পড়ল ১০ মণের শাপলা পাতা মাছ

জেলের জালে ধরা পড়ল ১০ মণের শাপলা পাতা মাছ

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৯:২৩
  • ৪৯৫

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। সোমবার ভোরে বাগেরহাটের মোংলার জেলে কুতুব আলীর গলসা জালে মাছটি ধরা পড়ে। পরে এই বিশাল আকৃতির মাছটি দুপুরে মোংলা বাজারে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

মোংলা মৎস্য সমিতির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, ১০ মণ ওজনের শাপলা পাতা মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম ৬ হাজার ৪০০ টাকা মণ দরে ৬৪ হাজার টাকায় মাছটি কিনে তারা। পরে এই মাছ ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে পথ চলাচল করে। সামুদ্রিক এই মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117418 ,   Print Date & Time: Friday, 20 March 2026, 08:42:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group