• হোম > বাংলাদেশ | রংপুর > কুড়িগ্রামের ৮ ইউপি নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগের পরাজয়

কুড়িগ্রামের ৮ ইউপি নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগের পরাজয়

  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২, ১২:১৫
  • ৫০২

 প্রতীকী ছবি

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামের ২ উপজেলার ৮ ইউপি নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুই উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয় হয়েছে। সকল ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

এতে ভূরুঙ্গামারী উপজেলার ৩ ইউনিয়নে লাঙল প্রতীকে বিজয়ী হয়েছেন একজন ও দুটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। ভূরুঙ্গামারীর ৩ ইউপির মধ্যে শুধুমাত্র শিলখুড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। অপর দুইটি পাথরডুবি ও ভূরুঙ্গামারী সদর ইউপিতে লাঙ্গল প্রতীক নিয়ে জাপা প্রার্থী আব্দুস সবুর ও মাহমুদুর রহমান রোজেন বিজয়ী হয়েছেন।

এদিকে, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ও থানাহাট ইউপিতে নৌকা প্রতীক বিজয়ী হলেও অপর তিন ইউপিতে নৌকার পরাজয় ঘটেছে। রাণীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মনজুরুল ইসলাম এবং থানাহাটে একই দলের আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। রমনা ইউপিতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম আশেক, চিলমারী ইউপিতে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম এবং অষ্টমীরচর ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117447 ,   Print Date & Time: Tuesday, 10 February 2026, 03:55:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group