• হোম > ঢাকা | বাংলাদেশ > শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫২
  • ৫৮২

 শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক নারী মারা গেছেন। নিহত কানিজ ফাতেমা কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, রাত ৯টার দিকে শেওড়াপাড়ায় মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কানিজ ফাতেমা। পরে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ও চালকের সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117492 ,   Print Date & Time: Thursday, 2 July 2026, 01:39:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group