• হোম > বাংলাদেশ > ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫৬
  • ৫৪২

 ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি মাইক্রোবাস রেলগেটের ওপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত তিনজনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117494 ,   Print Date & Time: Tuesday, 23 June 2026, 07:50:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group