• হোম > অন্যান্য > আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী

আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ২০:২২
  • ৭১৬

 প্রতীকী ছবি

৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল। পরে তার বাবা আর একটা বিয়ে করল। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল…
বাবা, বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?
বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল
এবং বলল কেন বাবা…?? তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?
বাচ্চাটি বলল… আমি যখন সারাদিন খুব দুষ্টামি
করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন
দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।
তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন
সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে
নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতো।
আর আমার নতুন মা বলে তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।
সত্যি সত্যি আজ তিন দিন যাবত আমাকে কোন খাবার দেয়া হয়নি।
নিজের মায়ের মত মা, পৃথিবীতে কেউ হতে পারে না………….

ফেসবুক থেকে সংগৃহীত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117539 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 01:03:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group