• হোম > পরবাস > মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৪৩
  • ২৭৫৬

 প্রতীকী ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে দেশটির পুলিশ ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৪ জানুয়ারি) দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দেশটির পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জুয়ার আয়োজন হতো। পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত হওয়া পরের দিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হয়।
অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, ‘এই জুয়ার আসর থেকে জুয়ারিদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো। আমরা ৫ বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করেছি।

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117567 ,   Print Date & Time: Saturday, 6 June 2026, 07:41:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group