• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৪৫
  • ৬০১

 ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের কটেজ-রিসোর্টগুলো বন্ধ থাকবে।

গতকাল শুক্রবার রাতে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সারাদেশের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কারণে ০৬ ফেব্রুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী দু’দিন সাজেকের সব ধরণের পর্যটক গমন বন্ধ থাকবে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ০৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৬-৭ ফেব্রুয়ারি সাজেকে পর্যটক গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন।

তবে, ভোটের কাজে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117569 ,   Print Date & Time: Friday, 8 May 2026, 05:07:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group