• হোম > অন্যান্য > ‘কাঁচা বাদাম’ গানের তালে রিকি পন্ডের নাচ ভাইরাল

‘কাঁচা বাদাম’ গানের তালে রিকি পন্ডের নাচ ভাইরাল

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০
  • ৬৭৭

 রিকি এল পন্ড

রিকি এল পন্ড। রিকির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তার বাড়ি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তার বিভিন্ন নাচের ভিডিও এরইমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিভিন্ন ভাষার গানেই নাচতে দেখা যায় তাকে। এবার ‌‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল হয়েছেন তিনি। গানটির সঙ্গে নাচার জন্য অনেক অনুরোধ পেয়েছেন বলেও জানিয়েছেন রিকি।

নিজের পরিচিতিতে রিকি লিখেছেন, তিনি একজন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি নাচতে ভালোবাসেন। অন্যদেরও উৎসাহিত করেন নিজের কাজের মধ্য দিয়ে। তিনি চার সন্তানের বাবা এবং অসাধারণ স্ত্রীর স্বামী।

উল্লেখ্য, ‘কাঁচা বাদাম’ গান গেয়ে প্রথম ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। গানটির জন্য রীতিমতো তারকা বনে গেছেন তিনি।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117613 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 05:56:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group