• হোম > আন্তর্জাতিক > জাকার্তায় শুটিংয়ে রৌপ্য জিতল বাংলাদেশ

জাকার্তায় শুটিংয়ে রৌপ্য জিতল বাংলাদেশ

  • শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২, ১৭:৩৪
  • ৫২২

 জাকার্তায় শুটিংয়ে রৌপ্য জিতল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আরো একটি পদক অর্জন করলো বাংলাদেশের শুটাররা।

শনিবার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের ছেলেদের দলগত ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী।

এর আগে প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের নাফিশা তাবাসসুম। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন নাফিশা।
সোনা জয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলছিলেন শোভন চৌধুরী-রাব্বি হাসান ও ইউসুফ আলীরা। লড়াইয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে পেরে উঠেনি বাংলার শুটাররা।

১৪ স্কোর গড়ে রুপা পদক অর্জন করে। ফাইনালে হারলেও কোয়ালিফিকেশন রাউন্ডে সিঙ্গাপুরের চেয়েও ভালো খেলেছিল বাংলাদেশ। তবে ফাইনাল এসে আর পেরে উঠলেন না।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117627 ,   Print Date & Time: Sunday, 26 July 2026, 11:46:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group