• হোম > আন্তর্জাতিক > ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের

ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২, ১৫:৩৪
  • ৫৯৭

 ভালুক মারতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই ভাইয়ের

ভালুক মারতে নিজের বন্দুকে গুলি লোড করছিলেন এক ব্যক্তি। ভুলক্রমে ফায়ার হয়ে গুলি লেগে নিহত হন তার ভাই। আর সেই অনুশোচনা থেকে ওই বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন তিনি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আঙিনায় চলে আসা ভাল্লুককে হত্যা করতে হাতে নেওয়া বন্দুক থেকে ভুল করে গুলি বের হলে সেটির আঘাতে মারা যান ওই ব্যক্তির ভাই। ভাইয়ের এমন মৃত্যুর পর পুলিশের জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভাইয়ের মৃত্যুর কষ্টে একই বন্দুকের গুলিতে আহত্মহত্যা করেন তিনি।

ওই এলাকাটি পার্শ্ববর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ঠিক উত্তর পাশে অবস্থিত। নিহত ওই দুই ভাইয়ের নাম জানা যায়নি।

অরেগনে প্রায় ২৫ হাজার কালো ভালুকের বসবাস। এসব ভালুকের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে অঙ্গরাজ্যের অধিবাসীদের প্রতি নির্দেশনা দেওয়া আছে। ঘটনাটি স্থানীয় শেরিফ এবং অরেগন স্টেট পুলিশ তদন্ত করছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117648 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 10:54:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group