• হোম > খেলা > ম্যাচ শুরুর ৩২ সেকেন্ডেই গোল!

ম্যাচ শুরুর ৩২ সেকেন্ডেই গোল!

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৭
  • ৫৭১

 ম্যাচ শুরুর ৩২ সেকেন্ডেই গোল!

চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন জুভেন্টাসের নতুন তারকা সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ। তিনি ম্যাচ শুরুর ৩২ সেকেন্ডেই গোল করে ইতিহাসের অংশ হয়ে যান।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠের গ্যালারিতে দর্শকরা নড়েচড়ে বসার আগেই গোল করে এ রেকর্ড গড়েন ভ্লাহোভিচ।

মাঝমাঠ থেকে দানিলোর লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে ভ্লাহোভিচের ডান পায়ের শট দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ভ্লাহোভিচ।
এর আগের রেকর্ডটি ছিল সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলারের (৩৮ সেকেন্ড)।

আলেস্সান্দ্রো দেল পিয়েরোর (২০ বছর ৩০৮ দিন) পর জুভেন্টাসের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে গোল করলেন ভ্লাহোভিচ (২২ বছর ২৫ দিন)।

১৯৯৭ সালের অক্টোবরের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম মিনিটে গোল পেল জুভেন্টাস। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন দেল পিয়েরো।

২০১৩ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে দ্রুততম গোল এটি। সেবার জুভেন্টাসের বিপক্ষেই বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন ডাভিড আলাবা।

তবে ম্যাচের ৩২ সেকেন্ডের গোলে জুভেন্টাস স্বপ্নের মতো শুরু করলেও বাকি সময়ে পেল না আর জালের দেখা, ধরে রাখতে পারল না ব্যবধানও। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়াল ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ ড্র গোলে ড্র হয়।

সূত্র: বি ডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117689 ,   Print Date & Time: Monday, 18 May 2026, 12:20:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group