• হোম > বাংলাদেশ > চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার, নিহত ৫

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার, নিহত ৫

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১০:০৯
  • ৪৭১

 চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার, নিহত ৫

চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ নিহত হয়েছেন পাঁচ জন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।
জানা যায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

নিহতদের স্বজনদের রবাত দিয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া জানান, ওই যুবকরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে চাটখিল ফিরছিলেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সূত্র:বি ডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117691 ,   Print Date & Time: Thursday, 5 March 2026, 07:08:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group