• হোম > আন্তর্জাতিক > রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিতে নিষেধাজ্ঞা কানাডার

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিতে নিষেধাজ্ঞা কানাডার

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৮:৫২
  • ৫০০

 রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিতে নিষেধাজ্ঞা কানাডার

ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। অভিযান থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা নিয়েছে। এবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে রাশিয়ার ব্যাংকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তেল ও গ্যাস রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি তারা। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে কানাডা ইউরোপের মতো ততটা নির্ভরশীল নয়।

বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‌‘সাম্প্রতিক বছরগুলোতে কানাডা খুব অল্প পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ঘোষণা বড় বার্তা দেবে।’

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117726 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 05:09:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group