• হোম > বাংলাদেশ > প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, প্রেমিক বিয়ে না করায় কিশোরীর আত্মহত্যা

প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, প্রেমিক বিয়ে না করায় কিশোরীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৯:১৭
  • ৫০৮

 প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, প্রেমিক বিয়ে না করায় কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রেমিক বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে সোনারগাঁ থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে ইমন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটির পরিবার বিষয়টি জেনে যাওয়ায় ইমনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সে। কিন্তু ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। সোমবার সকালে মেয়েটি তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে চার পৃষ্ঠার একটি ‘সুইসাইড নোট’ লিখে বিষপান করে। মেয়েটি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন তারা তদন্ত সাপেক্ষে এ ঘটনার ব্যবস্থা নেবেন।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117740 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 12:48:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group