• হোম > আন্তর্জাতিক > ‘ইউক্রেন যুদ্ধে সরকারের অদূরদর্শীতায় প্রকৌশলীর প্রাণহানি’

‘ইউক্রেন যুদ্ধে সরকারের অদূরদর্শীতায় প্রকৌশলীর প্রাণহানি’

  • শনিবার, ৫ মার্চ ২০২২, ০৯:১৩
  • ৬৭৩

 ‘ইউক্রেন যুদ্ধে সরকারের অদূরদর্শীতায় প্রকৌশলীর প্রাণহানি’

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মেরিন প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল দুই মাসের বেশি সময় ধরে। যুদ্ধাবস্থার মধ্যে ২৯ জন নাবিকসহ যুদ্ধ এলাকা হিসেবে ঘোষিত অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধ’ জাহাজটি কিভাবে গেল এর দায় অবশ্যই নির্ধারণ করার জন্য তদন্ত করা উচিত। যেখানে জীবনের ঝুঁকি আছে সেখানে নিরাপত্তা সবার আগে, সরকার এই মৌলিক সত্যকে গুরুত্ব দেয়নি। ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে কোনক্রমেই জাহাজটি সেখানে যাওয়ার কথা নয়। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বুঝতে সরকারের কূটনৈতিক ব্যর্থতায় মূল্যবান প্রাণ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইউক্রেন থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের মাসখানেক আগে থেকেই নিরাপদে সরিয়ে নিয়েছে। রাশিয়া-ইউক্রেন আক্রমণের পর বিদেশি নাগরিকদের বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝুঁকির মধ্যে জাহাজ পাঠানোর পরও নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে বাংলাদেশের পক্ষে তড়িৎ কোন কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়নি। অথচ জার্মান-ফ্রান্স যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আগেই তাদের বাণিজ্য সীমিত করে নিরাপদে সরিয়ে নিয়েছে তাদের নাগরিকদের। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। রাষ্ট্রের নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানে সরকারের উদাসীনতা ক্ষমার অযোগ্য।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117830 ,   Print Date & Time: Saturday, 16 May 2026, 05:22:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group