• হোম > খেলা > শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললেন লারা-শচীনরা

শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললেন লারা-শচীনরা

  • শনিবার, ৫ মার্চ ২০২২, ১০:১২
  • ৫৩২

 শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললেন লারা-শচীনরা

শেন ওয়ার্নের মৃত্যুতে যা বললেন লারা-শচীনরা

না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়ার্নের অকাল মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে পড়ে। সামাজিক যোগযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই শোক প্রকাশ করছেন।

খেলার মাঠে ওয়ার্নের সঙ্গে যার দ্বৈরথ ছিল সেই ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ওয়ার্নের মৃত্যুর খবর ভীষণভাবে পীড়িত করেছে।

শচীন লেখেন, ‘শোকাহত, হতবাক ও পীড়িত। তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল। এত কম বয়েসে চলে গেলে!’
ক্যারাবিয়ান কিংবদন্তী ব্রান চার্লস লারা বন্ধুর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি লেখেন, ‘হৃদয়টা ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে হারালাম। তার পরিবারকে আমার সমাবেদনা জানাই। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে খুব মিস করব।’

শ্রীলঙ্কার সাবেক ইউকেট কিপার কুমার সাঙ্গাকারা লেখন, ‘বন্ধু ও লিজেন্ডে শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না।’

সূত্র: ক্রিকইনফো


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117841 ,   Print Date & Time: Tuesday, 7 July 2026, 01:06:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group