• হোম > বাংলাদেশ > মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

  • রবিবার, ৬ মার্চ ২০২২, ১১:৩৮
  • ৫৮৯

 মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

মাদারীপুরে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় জয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে কাওসার দর্জি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে ইকবাল দর্জি জয়ী হন। আব্দুল আলিম দর্জি পরাজিত হলে নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

এরই জেরে রাত ৮টার দিকে ঝিকরহাটি এলাকায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে কাওসার দর্জি নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117879 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 10:30:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group