• হোম > বিনোদন > ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কার পর হলিউডে পা রাখছেন আলিয়া

ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কার পর হলিউডে পা রাখছেন আলিয়া

  • মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ১৪:৫৪
  • ৫৭১

 ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কার পর এবার হলিউডে পা রাখছেন আলিয়া

ঐশ্বরিয়া রাই ও প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে এবার হলিউডে পা রাখছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলা যায়, বর্তমানে পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া। পরপর দু’টি ফ্লপ ছবির পর তার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই। এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ ভাটের কন্যা।

হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। এতে তার সহ-অভিনেতা থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ফিফটি শেডস খ্যাত জেমি ডরনান।

গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের পক্ষ থেকেই প্রথম জানানো হয় আলিয়ার হলিউড পাড়ির কথা। পরে আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন খবরটি দিয়েছেন অনুরাগীদের।
তবে আলিয়া প্রথম নন। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়াও বর্তমানে দাপিয়ে কাজ করছেন হলিউডে। এছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিক বার। সময়ের সঙ্গে যে সেই তালিকা আরও দীর্ঘ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117888 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 08:08:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group