• হোম > জাতীয় > হাদিসুরের মরদেহ রোমানিয়ায় নেওয়া হবে আজ

হাদিসুরের মরদেহ রোমানিয়ায় নেওয়া হবে আজ

  • বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১৪:১৪
  • ৫৬৬

 হাদিসুরের মরদেহ রোমানিয়ায় নেওয়া হবে আজ

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নেওয়ার প্রস্তুতি চলছে।

আজ বৃহস্পতিবার মলদোভা হয়ে তা মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেওয়া হবে। গতকাল বুধবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117895 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 02:15:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group