• হোম > আন্তর্জাতিক > করোনায় আক্রান্ত বারাক ওবামা

করোনায় আক্রান্ত বারাক ওবামা

  • সোমবার, ১৪ মার্চ ২০২২, ১২:১০
  • ৫৯৮

 করোনায় আক্রান্ত বারাক ওবামা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় গতকাল রোববার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এক টুইট বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটারে তিনি জানান, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান তিনি। এরপর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে শারীরিক জটিলতা নেই।

বুস্টার ডোজ দেওয়ার কথা উল্লেখ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

টুইট বার্তায় ওবামা করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117915 ,   Print Date & Time: Sunday, 1 February 2026, 03:33:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group