• হোম > বিনোদন > বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির

  • সোমবার, ১৪ মার্চ ২০২২, ১২:১৯
  • ৬৫৬

 বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির

বিনোদন ১৪ মার্চ ২০২২, সোমবার
বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার আমির খান আমির খান। এ অভিনেতার দাবি, কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কারণে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। রীনার সঙ্গে যখন তার বিচ্ছেদ হয়, তখন বিশেষ কেউ তার জীবনে ছিল না। আমির বলেন, অনেক পরে কিরণের সঙ্গে তার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে আরও পরে। তবে কি নতুন সম্পর্কের কারণে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এ প্রশ্নের জবাবে নিউজ ১৮-কে আমির খান বলেন, সে সময়ও কেউ ছিল না, এখনও কেউ নেই। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতি দিয়ে ১৫ বছরের সংসারজীবনের ইতি টানেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। তবে তাদের এ বিচ্ছেদ ঘোষণা হঠাৎ সিদ্ধান্ত নয়। সময় নিয়ে ও পরিকল্পনা করেই দাম্পত্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন আমির-কিরণ।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117919 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 10:44:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group