• হোম > আন্তর্জাতিক > সাংসারিক বিবাদ মেটানোর টোপ গৃহবধূকে ৭৯ দিন ধর্ষণ তান্ত্রিকের

সাংসারিক বিবাদ মেটানোর টোপ গৃহবধূকে ৭৯ দিন ধর্ষণ তান্ত্রিকের

  • সোমবার, ৯ মে ২০২২, ১০:৪২
  • ৪৯২

 সাংসারিক বিবাদ মেটানোর ‘টোপ’, গৃহবধূকে ৭৯ দিন ‘ধর্ষণ’ তান্ত্রিকের

সংসারে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে তান্ত্রিকের দারস্থ হয়েছিলেন গৃহবধূ। অভিযোগ উঠেছে, সাংসারিক সেই বিবাদ মেটানোর নামে গৃহবধূকে তান্ত্রিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলার জালেশ্বর এলাকায়।

ওই গৃহবধূ স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীর নাম শেখ তারাফ। জানা গেছে, বেশ কয়েক বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের দু’বছরের এক ছেলে রয়েছে।

গৃহবধূ পুলিশকে জানিয়েছে, ২০১৭ সাল থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে তার বিবাদ চলছিল। স্বামী মারধর করতেন। সাংসারিক ঝঞ্ঝাট মেটানোর জন্যই ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। অভিয়োগ, সেই সুযোগ নিয়ে তার ওপর তান্ত্রিক অত্যাচার চালায়। ৭৯ দিন ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত তান্ত্রিক। তাকে একটা ঘরে বন্ধ করে রেখে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

সূত্র : জি২৪ ঘণ্টা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118004 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 06:21:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group