• হোম > জাতীয় > দেশজুড়ে দাবদাহ, থাকবে আরও ‍দুইদিন

দেশজুড়ে দাবদাহ, থাকবে আরও ‍দুইদিন

  • বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৪:০৮
  • ৪৫৪

 ---

দেশজুড়ে দাবদাহ আরো বাড়তে পারে।  আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন পরে আবার হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

 আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার (২০ মে) আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি থাকবে। রাতের দিকে ভ্যাপসা গরম আরো বাড়তে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118072 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 04:27:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group