• হোম > শিক্ষাঙ্গন > জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

  • বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৯:৪৪
  • ৪১৭

---

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) এই ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, এ পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৮৬ শতাংশ। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে ১ মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি/ অভিযোগ গৃহীত হবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118146 ,   Print Date & Time: Sunday, 31 May 2026, 04:09:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group