• হোম > জাতীয় | ঢাকা | বাংলাদেশ > গাজীপুরে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

  • শনিবার, ২১ মে ২০২২, ১৩:০২
  • ৪২৬

---

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজনের প্রাণ গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এগার সিন্দুর ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নলছাটা এলাকায় একটি অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে নাগরি থেকে আসা একটি তালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি ভ্যানটি ছিটকে পড়ে এবং তিনযাত্রীর শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয় বলে জানান কামরুল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118175 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 07:01:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group