• হোম > জাতীয় | ঢাকা > ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় বৃদ্ধ নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় বৃদ্ধ নিহত

  • শনিবার, ২১ মে ২০২২, ১৩:৪১
  • ৪৭৫

---

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুদাস পাল (৭৬) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, একটি পরিবহন বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহত গুরুদাস পাল হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামের বাসিন্দা ও পাঁচ কন্যা সন্তানের জনক।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118188 ,   Print Date & Time: Tuesday, 26 May 2026, 04:23:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group