• হোম > বাংলাদেশ | ময়মনসিংহ > বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, নিহত ২

বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, নিহত ২

  • শনিবার, ২১ মে ২০২২, ১৩:৪৯
  • ৬২৪

---

ময়মনসিংহে একটি ব্যাটারি চালিত ভ্যানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার জড়িয়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শনিবার সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ভ্যানচালক ৩৫ বছর বয়সী মিন্টু মিয়া।

স্থানীয়দের বরাতে আতিকুর বলেন, “ব্যাটারি চালিত ভ্যানের চালক একজন যাত্রীকে নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানের উপর পড়ে।

“তখন ভ্যানটি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পড়েন। মিন্টু তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118190 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 12:48:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group