• হোম > খুলনা | বাংলাদেশ > বাগেরহাটে আগুনে পুড়ে বসতঘর ছাই

বাগেরহাটে আগুনে পুড়ে বসতঘর ছাই

  • শনিবার, ২১ মে ২০২২, ১৯:৪৯
  • ৪৪২

 

---

বাগেরহাটের শরণখোলা উপজেলার বাধাল গ্রামে একটি বসতঘরে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার বাড়ি পাশের ইজিবাইক চালক মাসুম বিশ্বসের ঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে মালামালসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন মানুষের ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে তাদের ধারনা।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নর ই আলম সিদ্দিকী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদ থেকে সহায়তা করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118289 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 05:31:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group