• হোম > বিনোদন > কান উৎসবে থাকবে বাংলাদেশের স্টল

কান উৎসবে থাকবে বাংলাদেশের স্টল

  • রবিবার, ২২ মে ২০২২, ১৯:২৫
  • ৩৬৮

---

আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে। রবিবার কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন।

এর আগে বৃস্পতিবার কান চলচ্চিত্র উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কান উৎসবে এবার বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এখানে এসেছি।

পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে। ‘

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমাশিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব। ‘

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে। ‘


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118392 ,   Print Date & Time: Tuesday, 7 July 2026, 03:47:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group