• হোম > ঢাকা | বাংলাদেশ > সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৪:৪০
  • ৫২১

 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাসার নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল বাশার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। তিনি যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা-কবলিত একটি কাভার্ডভ্যান থেকে আবুল বাসারের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ছিল এবং চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সাথে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা সার্জেন্ট বাসার ঘটনাস্থলেই নিহত হন। তবে, চালক ও সহযোগী পালিয়ে গেছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118438 ,   Print Date & Time: Wednesday, 22 July 2026, 06:03:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group