• হোম > শিক্ষাঙ্গন > ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৭:২৩
  • ৪২৩

প্রতীকী ছবি

সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির চার তলা ভবনের ছাদ থেকে পড়ে এ বি এম ত্বকি তানবির নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা না আত্নহত্যা তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুপুরে ক্যাম্পাসের একটি ভবনের চার তলা ছাদ থেকে নীচে পড়ে যায় এ বি এম ত্বকি তানবির। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানবির সিএসই বিভাগের শিক্ষার্থী, তার গ্রামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118476 ,   Print Date & Time: Saturday, 21 February 2026, 10:00:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group