• হোম > বাংলাদেশ > দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে নিহত ১

দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:৪৭
  • ৪৯৯

 দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে নিহত ১

চকরিয়া ডুলাহাজারায় দুই ডাকাত দলের সংঘর্ষে আমির হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছে। পূর্বশত্রুতার জেরে ডাকাত আবদুর রহমান গ্রুপের সাথে আমির হোসেন গ্রুপের সংঘর্ষ হয় বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডুলাহাজারার দুমখালী রিজার্ভ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ডুলাহাজারার দুমখালী রিজার্ভপাড়ার বাসিন্দা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডুলাহাজারার রিজার্ভ পাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শুনেছি একজন নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চকরিয়া ডুলাহাজারা এলাকার ডাকাত দল আবদুর রহমান গ্রুপের সাথে আরেক ডাকাত দল আমির হোসেন গ্রুপের শত্রুতা ছিল। কিছুদিন আগে আমির হোসেন গ্রুপের এক ডাকাত আবদুর রহমান গ্রুপের একজনকে মারধর করে। সেই শত্রুতা থেকে সোমবার রাতে আমির হোসেনকে পেয়ে হামলা করে প্রতিপক্ষ। এ ঘটনায় আমির হোসেন মারা যায়।
সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118504 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 10:24:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group