• হোম > বরিশাল > বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৬:৪১
  • ৪২৩

 বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা

বরগুনার বেতাগীতে অসাধু ও দুর্নীতিবাজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমানুল্লাহ আল-মামুনের দ্রুত অন্যত্র বদলিপূর্বক অপসারণের দাবিতে মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতী পালন করেন।

মঙ্গলবার (২৪) মে সকাল ৯ টা থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে কর্মবিরতী পালনকালে কর্মচারীদের পক্ষ থেকে চরম ক্ষোভ প্রকাশকরেন। এসময় তাঁদের সঙ্গে অসদাচরণ, হয়রাণি, চাকুরিচ্যুত করার হুমকি, ভাতা, সম্মানি প্রদানে উৎকোচ গ্রহণ, ভুয়াবিল উত্তোলন, হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়াটার মেরামাতের কাজ বাস্তবায়নে অসযোগিতাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্যসহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মো: গোলাম কিবরিয়াসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মচারিরা বক্তব্য রাখেন।

কর্মচারীরা তাদের বক্তব্যে অসাধু ও দুর্নীতিবাজ এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমানুল্লাহ আল-মামুনের দ্রুত অন্যত্র বদলিপূর্বক সংশ্লিষ্টদের নিকট অপসারণের দাবি করেন। এতে মাঠ পর্যায়ের ২২ জন স্বাস্থ্য সহকারী ও ১৫ জন সিএইচসিপি অংশ গ্রহণ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমানুল্লাহ আল-মামুন সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এসব তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।

এর আগে গত ১৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল এবং একাধিক জাতীয় পত্র-পত্রিকায় দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ার পরেও অধ্যাবধি কোন প্রতিকার না হওয়ায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ের কর্মচারীরা অসাধু ও দুর্নীতিবাজ এই কর্মকর্তার হাত থেকে নিজেদের বাঁচাতে কর্মবিরতি পালন করছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118534 ,   Print Date & Time: Tuesday, 7 April 2026, 08:07:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group