• হোম > জাতীয় > তাপমাত্রা বাড়তে পারে আগামী দুই দিন

তাপমাত্রা বাড়তে পারে আগামী দুই দিন

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৭:০৮
  • ৪৩৪

---

আগামী দুই দিন দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, খুলনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118536 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 08:58:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group