• হোম > শিক্ষাঙ্গন > অনার্স চতুর্থ বর্ষ ২০২০ সালের পরীক্ষার ফল প্রকাশ

অনার্স চতুর্থ বর্ষ ২০২০ সালের পরীক্ষার ফল প্রকাশ

  • বুধবার, ২৫ মে ২০২২, ১৪:২০
  • ৪৫৬

---

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টা থেকে এ পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results ) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

উল্লেখ্য, চার বছরের সমন্বিত ফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118593 ,   Print Date & Time: Thursday, 15 October 2026, 02:50:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group