• হোম > অন্যান্য খেলা > বাংলাদেশ ৮ গোলে বিধ্বস্ত

বাংলাদেশ ৮ গোলে বিধ্বস্ত

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৭:০৭
  • ৩১৫২

বাংলাদেশ ৮ গোলে বিধ্বস্ত

বাংলাদেশ হকি দলের আজকের দিনটি (বৃহস্পতিবার) দুঃস্বপ্নের মতো গেল। ওমানকে হারানোর পর ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া কাপের পুল বি’র নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৮ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে।

এত বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ নিজদের গ্রুপে তৃতীয় হয়েছে। তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। ওমান তিন ম্যাচেই হারায় মধ্যপ্রাচ্যের দেশটি এই গ্রুপের চতুর্থ দল।

২৯ মে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গে। ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে সপ্তম স্থানের জন্য পরের দিন খেলবে। আর ওই দিন জিতলে বাংলাদেশ ১ জুন পঞ্চম স্থানের জন্য লড়বে।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশ রাহিম রাজাইয়ের জোড়া গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয় কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম বাংলাদেশের হয়ে গোল করেন। সেই গোলের পর বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। তিন মিনিট পর সারাই ফয়সাল গোল করে স্কোরলাইন ৩-১ করেন। ৩০ মিনিটে রাহিম হ্যাটট্রিক করেন। ৪-১ ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।

তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে সারাই ফজল আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর মালয়েশিয়ার জাজলান এবং হাশমানিও একটি করে গোল করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118685 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 06:33:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group