• হোম > ঢাকা > রাজধানীতে বাসের ধাক্কায় হেলপার নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় হেলপার নিহত

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৯:০৪
  • ৫৯১

প্রতীকী ছবি

রাজধানীর কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মো. সিরাজ ভূঁইয়া (৪৫) নামে এক বাসচালকের সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজকে হাসপাতালে নিয়ে আসেন ওয়াসিম। তিনি বলেন, সিরাজ ভিক্টর ক্লাসিক বাসচালকের সহকারী ছিলেন। সকাল ৯টার দিকে ওখানেই অপর একটি ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় তিনি আহত হন।

সিরাজের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গোবিন্দপুরের গোসাই নগর গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান ভূঁইয়া। গাজীপুর বোর্ড বাজার গাছা এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদেন্তর জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118708 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 09:18:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group