• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > দেশে ৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • শুক্রবার, ২৭ মে ২০২২, ২০:২৪
  • ৫৫০

দেশে ৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সর্বমোট ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঁচ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরে সারা দেশে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৯৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118738 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 08:16:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group